ঢাকা

মহারাষ্ট্রে মন্দিরের দেওয়াল ধসে নিহত ৬, আহত ১৪

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত

ভারতের মহারাষ্ট্র রাজ্যে ভারী বর্ষণ ও ঝড়ো হাওয়ার মধ্যে একটি মন্দিরের দেওয়াল ধসে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৪ জন। মঙ্গলবার সন্ধ্যায় সাঙ্গলি জেলার মোদেওয়াড়ি গ্রামের মার্গুদেবী মন্দিরে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় প্রশাসন জানায়, প্রতি মঙ্গলবারের মতো ওই দিনও মন্দিরে ভক্তদের ব্যাপক সমাগম হয়েছিল। সন্ধ্যার দিকে আকস্মিক ঝড় ও ভারী বৃষ্টি শুরু হলে বহু দর্শনার্থী মন্দির চত্বরের সীমানা দেওয়ালের পাশে থাকা টিনশেডের নিচে আশ্রয় নেন।

এ সময় হঠাৎ করে দেওয়ালের একটি অংশ ও টিনশেড ধসে পড়ে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয়। পরে আহতদের উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হয়।

সাঙ্গলি জেলা পুলিশের সুপারিন্টেনডেন্ট তুষার দোশি জানিয়েছেন, দুর্ঘটনার সময় মন্দির প্রাঙ্গণে প্রায় ৩৫০ জন মানুষ উপস্থিত ছিলেন। আহতরা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় প্রশাসন দুর্ঘটনার কারণ তদন্ত করছে।



কমেন্ট বক্স