ঢাকা

বাংলাদেশে পোলিও টিকা অনুদান দিল চীনা প্রতিষ্ঠান সিনোভ্যাক

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত


বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়কে ৩ লাখ ৮৩ হাজার ৮০ ডোজ পোলিও টিকা অনুদান হিসেবে দিয়েছে চীনের টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান সিনোভ্যাক বায়োটেক লিমিটেডের অঙ্গপ্রতিষ্ঠান সিনোভ্যাক ফাউন্ডেশন।

রাজধানীর সচিবালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, জাতীয় টিকাদান কর্মসূচি বা ইপিআই কার্যক্রমকে আরও শক্তিশালী ও কার্যকর করার লক্ষ্যে এই টিকা সহায়তা দেওয়া হয়েছে।অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন উপস্থিত ছিলেন। তিনি বলেন, বিভিন্ন সংক্রামক রোগ প্রতিরোধে টিকা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং বর্তমানে পোলিওসহ প্রয়োজনীয় টিকার কোনো ঘাটতি নেই।

চীনা দূতাবাসের প্রতিনিধিরা এবং সিনোভ্যাক বায়োটেকের কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তারা জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রি-কোয়ালিফিকেশনপ্রাপ্ত এই পোলিও টিকা বাংলাদেশের শিশুদের সুরক্ষা এবং পোলিও নির্মূল প্রচেষ্টাকে আরও গতিশীল করবে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইতোমধ্যে ৭৬ হাজারের বেশি ভায়াল টিকা ইপিআই সংরক্ষণাগারে পৌঁছে দেওয়া হয়েছে, যা প্রয়োজন অনুযায়ী দেশের বিভিন্ন টিকাদান কেন্দ্রে বিতরণ করা হবে।

সিনোভ্যাক কর্তৃপক্ষ ভবিষ্যতেও বাংলাদেশের জনস্বাস্থ্য খাতে সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে।



কমেন্ট বক্স