ঢাকা

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৩০ পিস ফেনসিডিলসহ আটক ২

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৩০ পিস ফেনসিডিলসহ দুইজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার (১৩ মে) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার চাপড়িগঞ্জ এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আটককৃতরা হলেন— টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার বিরাহীমপুর (স্থায়ী গ্রাম-পূর্ব পাকুটিয়া) এলাকার হাবিবুর রহমানের স্ত্রী পান্না আক্তার (২৫) এবং কুড়িগ্রাম সদর থানার চর টাপু ভোলাকোপা গ্রামের হযরত আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৩৫)।

স্থানীয় সূত্র ও আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চাপড়িগঞ্জ এলাকায় বিশেষ নজরদারি শুরু করা হয়। পরে সন্দেহভাজন একটি যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি চালানো হলে তাদের আচরণ সন্দেহজনক মনে হয়। একপর্যায়ে দেহ ও ব্যাগ তল্লাশি করে ৩০ পিস ফেনসিডিল উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মাদকদ্রব্য জব্দ করে তাৎক্ষণিকভাবে দুইজনকে আটক করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। একই সঙ্গে এই মাদকের উৎস কোথায় এবং এর সঙ্গে আরও কোনো চক্র জড়িত রয়েছে কি না, সে বিষয়েও তদন্ত শুরু হয়েছে।এদিকে স্থানীয় বাসিন্দারা জানান, গোবিন্দগঞ্জের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে মাদকের বিস্তার বাড়ছে। যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন তারা। সচেতন মহল মনে করছেন, মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা না হলে সমাজে অপরাধ আরও বৃদ্ধি পাবে।

মাদক নির্মূলে প্রশাসনের এমন অভিযান চলমান থাকবে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।



কমেন্ট বক্স