ঢাকা

মাগুরায় সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত
মাগুরায় বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন কার্যক্রম নিয়ে সাংবাদিকদের সঙ্গে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিসের আয়োজনে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন মাগুরা জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ। অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা সিভিল সার্জন ডা. শামীম কবির, পানি উন্নয়ন বোর্ড মাগুরার নির্বাহী প্রকৌশলী সরোয়ার জাহান সুজন, জেলা তথ্য অফিসার পাভেল দাস, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিকসহ সাংবাদিক লিটন ঘোষ, রূপক আইচ, শরীফ স্বাধীন, ফয়সাল পারভেজ, শেখ ইলিয়াস মিঠুন ও আশরাফুল আলম সাগর প্রমুখ।

প্রেস ব্রিফিংয়ে সরকারের নির্বাচনী ইশতেহারের বিভিন্ন কর্মসূচি তুলে ধরা হয়। এর মধ্যে ছিল ফ্যামিলি কার্ড কর্মসূচি, খাল খনন, বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণ, নারীদের জন্য পরিবহন সুবিধা, কৃষক কার্ড এবং কৃষিঋণ মওকুফ সংক্রান্ত বিষয়।

সভায় জানানো হয়, ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় প্রথম পর্যায়ে দেশের ১৪ উপজেলার ১৪টি ইউনিয়নের ৩৭ হাজার ৫৬৭টি হতদরিদ্র পরিবারকে আড়াই হাজার টাকা করে সহায়তা দেওয়া হবে। এছাড়া ৫৪টি জেলায় খাল খনন কার্যক্রম পরিচালনা, আগামী পাঁচ বছরে দেশে ২৫ কোটি বৃক্ষরোপণ এবং নারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে ঢাকায় পরিবেশবান্ধব ইলেকট্রিক বাস চালুর পরিকল্পনার কথা জানানো হয়।

এছাড়াও দেশের ১০ জেলার ১১টি উপজেলার প্রায় ২১ হাজার কৃষকের মাঝে কৃষক কার্ড বিতরণ এবং কৃষিঋণ মওকুফ কার্যক্রম বাস্তবায়নের বিষয়েও আলোচনা করা হয়।



কমেন্ট বক্স