চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ১২নং চরবাগডাঙ্গা ইউনিয়নের' ৩নং ওয়ার্ডের মালবাগডাঙ্গা বিলাত মন্ডলের টোলা গ্রামে ০৬ কেজি ৮০০ গ্রাম হেরোইন সহ ০১জন মাদক কারবাররিকে গ্রেপ্তার করেছে র্যাব-৫, সিপিসি-১ (চাঁপাইনবাবগঞ্জ)।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধ নিয়ন্ত্রণ ও অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভুমিকা পালন করে আসছে।
এরই ধারাবাহিকতায় সিপিসি-১, র্যাব-৫, রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন ১২নং চরবাগডাঙ্গা ইউপি'র ৩নং ওয়ার্ড মালবাগডাঙ্গা বিলাত মন্ডলের টোলা গ্রামে আসামী জয়নাল টুলু এর বাড়ীর গোয়ালঘর হতে ০৬ কেজি ৮০০ গ্রাম হেরোইন সহ আসামী জয়নাল টুলু (৪৫) নামের একজন মাদক কারবারিকে আটক করা হয়।
জানা যায় যে, ১২ মে ২০২৬ তারিখ র্যাব-৫, সিপিসি-১ এর একটি আভিযানিক টহল দল চাঁপাইনবাবগঞ্জ জেলার সকল উপজেলায় নিয়মিত টহল ও অভিযান পরিচালনার উদ্দেশ্যে বের হয়ে ১২/০৫/২০২৬ইং তারিখ রাত ১১.৩৫ মিনিটের সময় নিজস্ব গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পারেন যে, চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন ১২নং চরবাগডাঙ্গা ইউপি'র ৩নং ওয়ার্ড মালবাগডাঙ্গা বিলাত মন্ডলের টোলা গ্রামে আসামী জয়নাল টুলু এর বাড়ীর অবৈধ মাদকদ্রব্য মজুদ করে রেখেছেন। এর ভিত্তিতে আভিযানিক দল সরকারী গাড়ীযোগে ১৩/০৫/২০২৫ ইং তারিখ রাত ১২.৪০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করে মাদক কারবারী জয়নাল টুলু (৪৫), পিতা-মৃত ইসরাইল হক, সাং-মালবাগডাঙ্গা, ডাক-চরবাগডাঙ্গা, ১২নং চর বাগডাঙ্গা ইউনিয়ন, ৩নং ওয়ার্ড, থানা- সদর, জেলা-চাঁপাইনবাবগঞ্জকে আটক করা হয় এবং আসামীর কাছ হতে একটি বস্তার ভিতর ০৬ কেজি ৮০০ গ্রাম হেরোইন আলামত হিসেবে উদ্ধার করে জব্দ তালিকা মোতাবেক জব্দ করা হয়।
উক্ত ঘটনায় আটককৃত আসামী ও পলাতক আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় আলামত ও আসামী হস্তান্তর করে এজাহার দায়ের করা হয়েছে।
এদিকে, চরবাগডাঙ্গার শীর্ষ মাদক সম্রাট টুটুল গ্রেপ্তারের খবরে এলাকায় স্বস্তি নেমে এসেছে। এলাকাবাসী র্যাবের এই সময়োপযোগী ও সাহসী পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন যে, নিয়মিত এ ধরনের অভিযানের ফলে সীমান্ত এলাকায় মাদক চোরাচালান ও সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধ হবে।পুলিশ জানিয়েছে, এই চক্রের সাথে জড়িত অন্য পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেপ্তার করতে অভিযান আরও জোরদার করা হয়েছে।
নিউজ ডেস্ক