ঢাকা

লামায় সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন নিয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত"

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত
বান্দরবানের লামা উপজেলায় বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন এবং এর সুফল তৃণমূল মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ব্যাপক প্রচার কার্যক্রমের অংশ হিসেবে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মে) উপজেলা পরিষদ সভাকক্ষে গণযোগাযোগ অধিদপ্তর ও লামা তথ্য অফিসের উদ্যোগে এ প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

ব্রিফিংয়ে জানানো হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঘোষিত নির্বাচনি ইশতেহার কেবল রাজনৈতিক অঙ্গীকার নয়, বরং টেকসই উন্নয়ন ও জনকল্যাণভিত্তিক একটি দীর্ঘমেয়াদি রূপরেখা। সরকারের অগ্রাধিকারমূলক কর্মসূচির মধ্যে রয়েছে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মাধ্যমে খাদ্য ও সার নিরাপত্তা নিশ্চিতকরণ, কৃষি ঋণ মওকুফের মাধ্যমে কৃষকদের আর্থিক স্বস্তি প্রদান, পরিবেশ সংরক্ষণে খাল খনন ও পুনঃখনন, এবং দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন। পাশাপাশি নারীর ক্ষমতায়ন ও কর্মজীবী নারীদের জন্য নিরাপদ পরিবহন ব্যবস্থা নিশ্চিত করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন গণযোগাযোগ অধিদপ্তর “সবার আগে বাংলাদেশ” মূলনীতিকে সামনে রেখে দেশের ৬৮টি তথ্য অফিসের মাধ্যমে ১৮০ দিনের বিশেষ প্রচার কার্যক্রম পরিচালনা করছে। প্রেস ব্রিফিংয়ে গত ১৭ ফেব্রুয়ারি থেকে ১১ মে ২০২৬ পর্যন্ত বাস্তবায়িত বিভিন্ন কার্যক্রম ও অর্জনের চিত্র তুলে ধরা হয়।

পার্বত্য অঞ্চল লামা, আলীকদম ও নাইক্ষ্যংছড়ি উপজেলার প্রেক্ষাপটে ব্রিফিংয়ে উল্লেখ করা হয়, দুর্গম ভৌগোলিক পরিস্থিতি সত্ত্বেও সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। কৃষকদের আধুনিকায়নে কৃষক কার্ড বিতরণ, প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে ফ্যামিলি কার্ডের আওতা বৃদ্ধি এবং পাহাড়ের পরিবেশ রক্ষায় খাল খনন ও বনায়ন কর্মসূচিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
বক্তারা বলেন, তথ্য অফিসের মাধ্যমে পরিচালিত প্রচার কার্যক্রম জনমনে ইতিবাচক প্রভাব ফেলছে। সরাসরি জনসম্পৃক্ততার মাধ্যমে সরকারের উন্নয়ন বার্তা সাধারণ মানুষের কাছে আরও কার্যকরভাবে পৌঁছে যাচ্ছে। পাশাপাশি নৈতিকতা উন্নয়ন বিষয়ক সভা ও কুইজ প্রতিযোগিতার মাধ্যমে তরুণ সমাজকেও উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত করা হচ্ছে।

প্রেস ব্রিফিংয়ে স্থানীয় গণমাধ্যমকর্মীদের প্রতি সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বস্তুনিষ্ঠভাবে জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানানো হয়, যাতে উন্নয়নের সুফল সমাজের প্রতিটি স্তরে পৌঁছাতে পারে।
সহকারী তথ্য অফিসার মো. রাশেদুল ইসলাম রাসেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. মঈন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আব্দুল হামিদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন লামা প্রেস ক্লাব-এর সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান, লামা রিপোর্টার্স ক্লাব-এর সভাপতি ও মানবজমিন প্রতিনিধি মো. তৈয়ব আলী, সাধারণ সম্পাদক ও দৈনিক সাঙ্গু প্রতিনিধি বেলাল আহমদ, লামা মফস্বল সাংবাদিক ইউনিয়ন-এর সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম, সাংবাদিক ফোরামের সভাপতি নুর মোহাম্মদ মিন্টু, সাধারণ সম্পাদক আবুল হাসেম, সাংবাদিক ইউনিটির সভাপতি চৌধুরী মো. সুজন, সাংবাদিক আব্দুল করিম, হিল গ্র্যাজুয়েট প্রেস ক্লাব-এর সভাপতি আদহাম বিন ইব্রাহীম, সিনিয়র সহ-সভাপতি ও আমার দেশ প্রতিনিধি নুরুল করিম আরমান, গিরি দর্পণ প্রতিনিধি এস কে খগেশ এবং জাগরণ নিউজের নজরুল ইসলামসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
বান্দরবানের লামা উপজেলায় বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন এবং এর সুফল তৃণমূল মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ব্যাপক প্রচার কার্যক্রমের অংশ হিসেবে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।



কমেন্ট বক্স