ঢাকা

লালপুরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত, ঘাতক অটোরিকশা পলাতক

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি ; সংগৃহীত ছবি ; সংগৃহীত

নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুরে সড়ক দুর্ঘটনায় মোঃ মোস্তফা (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বুধবার (১৩ মে) সন্ধ্যা আনুমানিক ৬টা ৫০ মিনিটে লালপুর থানাধীন পালিদেহা গ্রামে লালপুর-ঈশ্বরদী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোঃ মোস্তফা পাবনা জেলার ঈশ্বরদী থানার আরামবাড়িয়া গ্রামের মৃত সইমুদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পালিদেহা গ্রামের রাজন মিয়ার সিএনজি সার্ভিসিং দোকানের সামনে রাস্তা পারাপারের সময় লালপুরগামী একটি অজ্ঞাত অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে অজ্ঞান হয়ে যান। দুর্ঘটনার পর অটোরিকশা চালক দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে নিহতের ছেলে রাজন মিয়া ও স্থানীয়রা তাকে উদ্ধার করে একটি সিএনজিযোগে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে অফিসার ইনচার্জের নির্দেশে লালপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

মৃতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ বা সন্দেহ না থাকায় পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ বিনা ময়নাতদন্তে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।



কমেন্ট বক্স