ঢাকা

ধর্ষণচেষ্টার প্রতিবাদে রাতভর উত্তাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগকে কেন্দ্র করে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। বুধবার (১৩ মে) রাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলমের পদত্যাগ দাবিতে তার কার্যালয়ের সামনে জড়ো হন দুই হাজারেরও বেশি শিক্ষার্থী।


বিশ্ববিদ্যালয়ের ৫১ ব্যাচের এক নারী শিক্ষার্থীকে ক্যাম্পাসে বহিরাগত এক ব্যক্তির ধর্ষণচেষ্টার অভিযোগের প্রতিবাদে রাত ১০টা ১০ মিনিটে ছাত্রী হল এলাকা থেকে একটি মশাল মিছিল বের করা হয়। পরে মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রক্টর অফিসের সামনে গিয়ে শেষ হয়।


এসময় শিক্ষার্থীদের ‘আমার সোনার বাংলায়, ধর্ষকের ঠাঁই নাই’, ‘ধর্ষকের কালো হাত, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও’, ‘প্রক্টরের পদত্যাগ, করতে হবে করতে হবে’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।


প্রতিবাদী শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রক্টর ব্যর্থ হয়েছেন। তাদের দাবি, বর্তমান প্রক্টরের দায়িত্বকালে ক্যাম্পাসে একাধিক গুরুতর ঘটনা ঘটলেও প্রশাসনের কার্যকর পদক্ষেপ দেখা যায়নি।


সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষার্থীরা বলেন, সাম্প্রতিক এই ঘটনার পর বর্তমান প্রক্টরকে আর দায়িত্বে দেখতে চান না তারা। পরে শিক্ষার্থীরা পুরাতন রেজিস্ট্রার ভবন ঘেরাও করেন এবং অভিযুক্তের দৃশ্যমান বিচারের দাবিতে প্রশাসনকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন। একইসঙ্গে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।


উল্লেখ্য, সাধারণ নারী শিক্ষার্থীদের ব্যানারে এ বিক্ষোভ মিছিলের আয়োজন করা হলেও পরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সাধারণ শিক্ষার্থীরাও এতে সংহতি জানিয়ে অংশ নেন।





কমেন্ট বক্স