ঢাকা

গলাচিপায় দশম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত
পটুয়াখালীর গলাচিপায় দশম শ্রেণির এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১০টার দিকে গলাচিপা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের স্বর্ণকার পট্টি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রাই কর্মকার (১৬) গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির মানবিক বিভাগের ছাত্রী। তিনি স্থানীয় ব্যবসায়ী মন্টু কর্মকার ও শিল্পী কর্মকার দম্পতির কন্যা।
পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে প্রাইভেট পড়া শেষে বাসায় ফিরে নিজ কক্ষে যায় রাই। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা দোতলার একটি কক্ষে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তাকে ঝুলতে দেখে চিৎকার শুরু করেন। পরে খবর পেয়ে গলাচিপা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

তাৎক্ষণিকভাবে কী কারণে এ ঘটনা ঘটেছে, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। পরিবারের সদস্যরাও এ বিষয়ে স্পষ্ট কোনো তথ্য দিতে পারেননি। ঘটনাটি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) ঝিলন সিকদার জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।



কমেন্ট বক্স