ঢাকা

ঠাকুরগাঁও মেডিকেল কলেজের অনুমোদন দিল সরকার

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত


দেশে চিকিৎসা শিক্ষার পরিধি বাড়াতে ঠাকুরগাঁও মেডিকেল কলেজ প্রতিষ্ঠার অনুমোদন দিয়েছে সরকার। এর মাধ্যমে দেশে সরকারি মেডিকেল কলেজের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮টিতে।

বুধবার স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন ঠাকুরগাঁও জেলায় ‘ঠাকুরগাঁও মেডিকেল কলেজ’ প্রতিষ্ঠার সরকারি অনুমোদন দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি হওয়া এ সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়েছে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে ৩৭টি সরকারি ও ৬৬টি বেসরকারি মেডিকেল কলেজ চালু রয়েছে। এছাড়া বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে আরও ছয়টি মেডিকেল কলেজ।

সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন এই মেডিকেল কলেজ চালু হলে উত্তরাঞ্চলে চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।




কমেন্ট বক্স