ঢাকা

আত্মঘাতী বোমা হামলায় ৯ সেনাসদস্য নিহত

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের বাজৌর জেলায় আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৯ জন সেনাসদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ৩৫ জন নিরাপত্তাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্র ও মেহের নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তান সীমান্তঘেঁষা এই এলাকায় সেনাদের একটি সমাবেশকে লক্ষ্য করে হামলাটি চালানো হয়। দীর্ঘদিন ধরেই বাজৌর অঞ্চলটি জঙ্গি তৎপরতার জন্য সংবেদনশীল হিসেবে পরিচিত।

প্রতিবেদন অনুযায়ী, বিস্ফোরকবোঝাই একটি যান সেনা স্কাউট ক্যাম্পে প্রবেশের চেষ্টা করলে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে ক্যাম্পের প্রধান ফটক ও আশপাশের অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থলেই বহু সেনা সদস্য নিহত হন এবং আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়।

পুলিশ জানায়, হামলাকারী নিরাপত্তা ঘাঁটির ভেতরে ঢুকে বিস্ফোরণ ঘটায়, যার ফলে ঘটনাস্থলেই প্রাণহানির ঘটনা ঘটে। বিস্ফোরণের পর পুরো এলাকায় নিরাপত্তা বাহিনী অভিযান চালায় এবং এলাকা ঘিরে ফেলে।

নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান হামলার দায় স্বীকার করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।



কমেন্ট বক্স