ঢাকা

ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার হলেন নজরুল ইসলাম

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম। ডিএমপি মিডিয়ার উপ-পুলিশ কমিশনার এন এম নাসির উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগের ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার অবসরে যাওয়ায় নজরুল ইসলামকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে তিনি ডিএমপির ক্রাইম অ্যান্ড অপারেশনস বিভাগের অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ডিএমপির অভ্যন্তরীণ সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন নজরুল ইসলাম। সে সময় বিপর্যস্ত পুলিশিং ব্যবস্থা পুনর্গঠন, সদস্যদের মনোবল ফিরিয়ে আনা এবং নগরবাসীর আস্থা পুনরুদ্ধারে তিনি কার্যকর নেতৃত্ব দেন বলে দাবি করা হচ্ছে।

কর্মকর্তারা বলছেন, মাঠপর্যায়ের বাস্তবভিত্তিক ব্যবস্থাপনা, বিভিন্ন ইউনিটের মধ্যে সমন্বয় এবং কৌশলগত সিদ্ধান্তের মাধ্যমে তিনি ধাপে ধাপে ডিএমপির কার্যক্রমকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে কাজ করেছেন।

নিরাপত্তা বিশ্লেষকদের মতে, তার নেতৃত্বের ধরন আধুনিক নগর পুলিশিংয়ে আস্থা ও স্থিতিশীলতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। নতুন দায়িত্ব গ্রহণকে ঘিরে ডিএমপির অভ্যন্তরীণ মহল ও প্রশাসনে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে।




কমেন্ট বক্স