ঢাকা

‘ওয়াকা ওয়াকা’র পর শাকিরা-বার্না বয়ের কণ্ঠে থিম সং ‘দাই দাই’

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপের অফিসিয়াল থিম সং ‘দাই দাই’ প্রকাশ করেছে ফিফা। শুক্রবার (১৫ মে) গানটি আনুষ্ঠানিকভাবে মুক্তির ঘোষণা দেওয়া হয়।

গানটিতে কণ্ঠ দিয়েছেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা এবং আফ্রোবিটস শিল্পী বার্না বয়। আফ্রোবিটস ও লাতিন সুরের মিশেলে তৈরি এই গানটি বহুভাষিক ও আন্তর্জাতিক সংগীতধারার সমন্বয়ে উপস্থাপন করা হয়েছে।

গানের কোরাসের পর দুই শিল্পী আলাদা অংশে কণ্ঠ দেওয়ার পাশাপাশি একসঙ্গে ডুয়েট পরিবেশন করেছেন, যা শ্রোতাদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি করেছে।

এদিকে এর আগেই জানা যায়, শাকিরা, ম্যাডোনা এবং বিটিএস একসঙ্গে ফিফা বিশ্বকাপের ইতিহাসে প্রথম হাফটাইম শোতে পারফর্ম করবেন। এই আয়োজন অনুষ্ঠিত হবে ১৯ জুলাই মেটলাইফ স্টেডিয়ামে, নিউ ইয়র্ক সিটির কাছাকাছি ইস্ট রাদারফোর্ডে।

উল্লেখ্য, ২০১০ সালের বিশ্বকাপে শাকিরার ‘ওয়াকা ওয়াকা’ গানটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল।

সূত্র: এপি




কমেন্ট বক্স