ঢাকা

মাগুরায় গ্রামীণ ব্যাংক শাখায় অগ্নিকাণ্ড

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত

মাগুরার মহম্মদপুর উপজেলার আমিনুর রহমান ডিগ্রি কলেজের পাশের গ্রামীণ ব্যাংক শাখায় দুর্বৃত্তরা আগুন দিয়েছে। মঙ্গলবার ভোর রাত সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে।

মহম্মদপুর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার বিল্লাল মৃধা জানান, অজ্ঞাত দুষ্কৃতিকারীরা ব্যাংক ভবনে আগুন ধরিয়ে দেয়। এতে অফিসের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্র ও কিছু আসবাবপত্র পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

গ্রামীণ ব্যাংকের শাখা ব্যবস্থাপক সোহানা সুলতানা বলেন, রাতের ওই সময়ে অজ্ঞাত ব্যক্তি জানালা দিয়ে পেট্রল ঢেলে আগুন লাগায়। এতে উল্লেখযোগ্য পরিমাণ কাগজপত্র ও আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাটি প্রশাসনকে জানানো হয়েছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

মহম্মদপুর থানার ওসি আব্দুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সঙ্গে আগুন নিয়ন্ত্রণে সহায়তা করে। ব্যাংকের ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। ঘটনাটি নিয়ে আইনগত প্রক্রিয়া চলছে।



কমেন্ট বক্স