ঢাকা

পুরনো ছবির পারিশ্রমিক নিয়ে অনুপম খেরের নাটকীয় মুহূর্ত

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

গোয়ায় ৫৬তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘গিভিং আপ ইজ নট আ চয়েস’ শীর্ষক সেশনে অংশ নিয়ে নিজের জীবনের গল্প ও ক্যারিয়ারের অভিজ্ঞতা শেয়ার করলেন বলিউড অভিনেতা অনুপম খের। তিনি ব্যর্থতাকে কিভাবে সফলতার সোপান হিসেবে ব্যবহার করেছেন তা তুলে ধরেন।

সেশনের সময় অনুপম খের ২০০২ সালের জনপ্রিয় স্পোর্টস কমেডি ‘বেন্ড ইট লাইক বেকহ্যাম’-এর পারিশ্রমিক নিয়ে মজার ঘটনা শেয়ার করেন। ছবির পর প্রযোজক দীপক নায়ার যখন পরবর্তী ছবিতে একই পারিশ্রমিক অফার করেন, অনুপম তা গ্রহণযোগ্য মনে করেননি। তিনি বলেন, “তুমি ওই ছবি থেকে ১০০ মিলিয়ন আয় করেছ, আমাকে একই টাকা কেন দেবে?”

অনুপম পরিস্থিতি নাটকীয়ভাবে ব্যাখ্যা করতে কফি শপে টেবিলের ওপর উঠে প্রযোজককে সকলের সামনে পরিচয় করান এবং সঠিক পারিশ্রমিক চেয়েছিলেন। শেষ পর্যন্ত প্রযোজক রাজি হন।

অনুপম খের বলেন, “হাল ছেড়ে দেওয়া কখনোই আমার বিকল্প নয়।” তার এই গল্প অংশগ্রহণকারীদের জন্য প্রেরণার উৎস হিসেবে কাজ করেছে।



কমেন্ট বক্স