ঢাকা

ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে চূড়ান্ত চেয়ারম্যান, রাতেই আসতে পারে ঘোষণা

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দলের চেয়ারম্যান নির্বাচিত করার সম্ভাবনা তৈরি হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে।


দলীয় সূত্র জানায়, বৈঠকটি নির্ধারিত শিডিউলের অংশ নয় এবং এতে নির্দিষ্ট কোনো এজেন্ডা নেই। তবে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো, এই বৈঠকেই আগামী কাউন্সিলে স্থায়ী কমিটির অনুমোদনের জন্য তারেক রহমানকে চেয়ারপারসন হিসেবে মনোনীত করা হতে পারে।


বৈঠকটি মূলত সোমবার হওয়ার কথা ছিল, কিন্তু অনিবার্য কারণে স্থগিত করা হয়। এর আগে ৪ জানুয়ারি সিলেটে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইঙ্গিত দিয়েছিলেন, কয়েক দিনের মধ্যে তারেক রহমানকে চেয়ারম্যান নির্বাচিত করা হবে।


বিএনপির চেয়ারপারসনের দায়িত্ব আগে ছিলেন সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তিনি ১৯৮৪ সালের ১০ মে থেকে ২০২৫ সালের ৩০ ডিসেম্বর পর্যন্ত এ পদে ছিলেন। প্রয়াণের মধ্য দিয়ে দলের সর্বোচ্চ পদে শূন্যতা সৃষ্টি হয়।


বেগম খালেদা জিয়ার কারাগারে থাকার সময় (২০১৮) তারেক রহমানকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়েছিল। দলের গঠনতন্ত্র অনুযায়ী, চেয়ারম্যানের পদ শূন্য থাকলে সিনিয়র ভাইস চেয়ারম্যান আগামী চেয়ারম্যান নির্বাচিত না হওয়া পর্যন্ত চেয়ারপারসনের দায়িত্ব পালন করবেন। তাই তারেক রহমান স্বয়ংক্রিয়ভাবে চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন।





কমেন্ট বক্স