ঢাকা

তারেক রহমানের শপথে চীন-ভারত-পাকিস্তানসহ ১৩ দেশের আমন্ত্রণ

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়ী হয়ে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নবনির্বাচিত সরকারের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে।

শপথ অনুষ্ঠান উপলক্ষে চীন, ভারত, পাকিস্তানসহ ১৩ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছে। প্রধান উপদেষ্টার স্বাক্ষরে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে বলে শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে কূটনৈতিক সূত্র নিশ্চিত করেছে।

সূত্র জানায়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বিজয়ী দলের নীতিনির্ধারণী পর্যায়ের সঙ্গে আলোচনার ভিত্তিতে এ আমন্ত্রণ জানান।

আমন্ত্রিত দেশের তালিকায় রয়েছে চীন, সৌদি আরব, তুরস্ক, ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া, ব্রুনেই, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ ও ভুটান।

জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিতব্য এ শপথ অনুষ্ঠানে নবনির্বাচিত সংসদ সদস্য ও মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন। অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন সরকারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে।



কমেন্ট বক্স