ঢাকা

সবচেয়ে সেরা ও মধুর তেল যুক্তরাষ্ট্রের : ট্রাম্প

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, বিশ্বের সবচেয়ে উন্নত ও উচ্চমানের তেল ও গ্যাসের মজুদ এখন যুক্তরাষ্ট্রের কাছেই রয়েছে। তিনি এই তেলকে “সবচেয়ে সেরা ও মধুর” বলেও উল্লেখ করেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, বিপুল সংখ্যক খালি তেলবাহী জাহাজ যুক্তরাষ্ট্রের দিকে যাচ্ছে, যাতে সেগুলো তেল ও গ্যাসে লোড করা যায়।

তিনি আরও দাবি করেন, বিশ্বের শীর্ষ তেল অর্থনীতির দেশগুলোর তুলনায় যুক্তরাষ্ট্রের জ্বালানি মজুদ বেশি এবং এর মানও উন্নত।

ট্রাম্পের এই মন্তব্য এমন সময়ে এলো, যখন যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার কারণে বিশ্ববাজারে তেলের দামে ব্যাপক ওঠানামা দেখা যাচ্ছে।

সম্প্রতি আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম এক সময় ১১০ ডলার ছাড়ালেও, যুক্তরাষ্ট্র-ইরান দুই সপ্তাহের শর্তসাপেক্ষ যুদ্ধবিরতির ঘোষণার পর তা প্রায় ১৫ শতাংশ কমে ৯২ ডলারের নিচে নেমে আসে।

বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতিতে হরমুজ প্রণালির আংশিক স্বাভাবিক কার্যক্রম বিশ্ববাজারে সরবরাহ চাপ কিছুটা কমিয়েছে।

তবে সংঘাত শুরুর আগের তুলনায় এখনো তেলের দাম তুলনামূলকভাবে বেশি রয়েছে; আগে প্রতি ব্যারেল তেল প্রায় ৭০ ডলারের আশপাশে লেনদেন হতো।



কমেন্ট বক্স