ঢাকা

স্বামীর মিথ্যা অপহরণের অভিযোগের বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

ফুলবাড়ী উপজেলা প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে স্বমাদকাসক্ত স্বামীকে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে দেওয়ায় স্ত্রী-শালকসহ বেশ কয়েকজন এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন কাপড় ব্যাবসায়ী মোঃ দেলোয়ার হোসেন মামুন।  এরি প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন তার স্ত্রী । মঙ্গলবার ১৪/০৪/২৬ইং তারিখে অনলাইন প্রেস ক্লাবে আয়োজিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ দেলোয়ার হোসেন মামুন এর স্ত্রী মোছা. মিনারা পারভীন।

লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, তার স্বামী দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং পরকিয়ায় জড়িত, ফলে বিভিন্ন সময় তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছেন। তিনি জানান, স্বামীর আচরণে অতিষ্ঠ হয়ে তিনি একাধিকবার সংশোধনের চেষ্টা করলেও তাতে কোনো ফল হয়নি।

তিনি আরও বলেন, আমাদের বড় মেয়ে মোছাঃ আনিকার সাথে পরামর্শ করে সম্প্রতি স্বামীর মাদকাসক্তি ও পরকিয়া থেকে বাচানোর জন্য রংপুর শান্তি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে নেওয়া হয়। গাড়িতে উঠানোর সময় তার মেয়েও স্ত্রীর সাথে ধস্তাধস্তি হয় এবং একপর্যায়ে গড়িতে ধাক্কা লেগে যায়।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, তিনি তার ভাইসহ যাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করা হয়েছে এবং তাকে সামাজিকভাবে হেয় করার চেষ্টা চলছে। তিনি এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানান।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।




কমেন্ট বক্স