ঢাকা

ঢাকা মেডিকেলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কারাবন্দীর মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক কারাবন্দীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (তারিখ উল্লেখিত নয়) সন্ধ্যা ছয়টার দিকে খান মো. তোরাব আলী (৭৩) নামের ওই বন্দী মারা যান। তিনি কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন।

কারা কর্তৃপক্ষ জানায়, অসুস্থ হয়ে পড়লে তাঁকে কারারক্ষী এরশাদসহ অন্য কারারক্ষীরা দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

কারা সূত্রে জানা গেছে, খান মো. তোরাব আলী মানিকগঞ্জ থানার ১৯৯১ সালের একটি হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। তাঁর বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলার চরহিজুলী গ্রামে।



কমেন্ট বক্স