ঢাকা

যেকোনো মুহূর্তে পরিস্থিতি যুদ্ধের দিকে গড়াতে পারে: গালিবাফ

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত

ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পথ পুরোপুরি বন্ধ করছে না তেহরান। তবে একই সঙ্গে তারা যেকোনো পরিস্থিতিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রস্তুত রয়েছে।


ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ মেহের নিউজ এজেন্সির সম্প্রচারিত এক টেলিভিশন ভাষণে বলেন, ইরান যুক্তরাষ্ট্রের ওপর আস্থা রাখে না এবং পরিস্থিতি যেকোনো সময় সংঘাতে রূপ নিতে পারে।


তিনি আরও বলেন, “আমরা আলোচনায় আছি, তবে প্রয়োজনীয় পদক্ষেপের জন্যও প্রস্তুত রয়েছি।” গালিবাফ দাবি করেন, ইরান গত বছরের ১২ দিনের যুদ্ধ থেকে শিক্ষা নিয়েছে এবং ভবিষ্যৎ যেকোনো সংঘর্ষ মোকাবিলার সক্ষমতা রাখে।


তার অভিযোগ, আলোচনার সময়ই যুক্তরাষ্ট্রের “প্রতারণামূলক আচরণ” বর্তমান উত্তেজনার জন্ম দিয়েছে।


এদিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড দাবি করেছে, ওমান উপসাগরে একটি ইরানি পতাকাবাহী কার্গো জাহাজ তারা আটক ও অচল করেছে। এই ঘটনার পরই গালিবাফের এমন মন্তব্য আসে।


ইরানের খাতাম আল-আম্বিয়া হেডকোয়ার্টার্সও জাহাজে হামলার বিষয়টি নিশ্চিত করেছে। তেহরান এই ঘটনাকে “সামুদ্রিক জলদস্যুতা” বলে আখ্যা দিয়ে প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছে।




কমেন্ট বক্স