ঢাকা

জাতীয় শিশু হাসপাতালে আগুন

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় শিশু হাসপাতালে (বর্তমানে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট) আগুন লাাগার ঘটনা ঘটেছে। সোমবার (২০ এপ্রিল) দুপুর সারে ১২টার দিকে এ ঘটনা ঘটে।


হাসপাতালে কর্মরত একজন কর্মচারী জানান, হাসপাতালের আন্ডারগ্রাউন্ডে থাকা জেনারেটরের ত্রুটি থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

সরেজমিন হাসপাতালের আন্ডারগ্রাউন্ড থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। নিচে সাধারণত গাড়ি পার্কিং করা হয়ে থাকে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।


খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ১২টা ৫০ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌঁছেছে। কর্মীরা ইতোমধ্যে আগুন নেভাতে কাজ শুরু করেছেন।


বিস্তারিত আসছে..........




কমেন্ট বক্স