কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেয়েছেন সাতক্ষীরার কলারোয়ার পুত্রবধূ সানজিদা ইয়াসমিন তুলি। সোমবার (২০ এপ্রিল) নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে নারী প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রুহুল কবির রিজভী জানান, তালিকায় স্থান পেয়েছেন সাতক্ষীরার কলারোয়ার পুত্রবধূ সানজিদা ইয়াসমিন তুলি। তুলির স্বামী ব্যাংকার ইলিয়াস হোসেন। তাদের বাড়ি কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের দাঁড়কি গ্রামে।
তিনি নাটোরের আক্তার হোসেনের মেয়ে।
তুলির স্বামী ইলিয়াস হোসেন জানান, তার স্ত্রী সানজিদা ইয়াসমিন তুলি ইডেন মহিলা কলেজ ছাত্রদলের সদস্য সচিব ছিলেন। বিগত আন্দোলন-সংগ্রামে তুলি সক্রিয় ছিলেন এবং রাজপথে সম্মুখযোদ্ধা হিসেবে ভূমিকা রেখেছেন।
সানজিদা ইয়াসমিন তুলি নারী আসনে মনোনয়ন পাওয়ায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সাতক্ষীরা জেলা বিএনপির নেতাকর্মীরা।
নিউজ ডেস্ক