ঢাকা

জ্বালানি সংকটের জন্য বিগত স্বৈরাচারী সরকার দায়ী: এম জহির উদ্দিন স্বপন

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

দেশে চলমান জ্বালানি সংকটের জন্য বিগত আওয়ামী লীগ সরকারকে দায়ী করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এম জহির উদ্দিন স্বপন।

সোমবার (২০ এপ্রিল) সকালে বরিশালের আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেশব্যাপী টিকাদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, দেশে পর্যাপ্ত গ্যাস মজুত থাকা সত্ত্বেও আগের সরকারের সময়ে কার্যকরভাবে গ্যাস উত্তোলনে উদ্যোগ নেওয়া হয়নি। বরং আমদানিনির্ভর জ্বালানি ব্যবস্থার ওপর অতিরিক্ত নির্ভরতা তৈরি করা হয়েছিল, যার ফলেই বর্তমানে জ্বালানি সংকট দেখা দিয়েছে। আন্তর্জাতিক পরিস্থিতি, বিশেষ করে হরমুজ প্রণালীর উত্তেজনাও এই সংকটকে আরও জটিল করেছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, রাষ্ট্র কাঠামোকে সংস্কার না করলে বর্তমান সংকট থেকে উত্তরণ সম্ভব নয়। জনগণকে সেবা দিতে রাষ্ট্র ও রাজনীতির কাঠামো পুনর্গঠনের প্রয়োজন রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠান শেষে সুধী সমাবেশে মন্ত্রী বলেন, বিএনপি ক্ষমতার জন্য নয়, বরং জনগণের সেবায় রাষ্ট্র পরিচালনার লক্ষ্য নিয়ে কাজ করছে। রাষ্ট্রের দুর্বলতা ও সীমাবদ্ধতা দূর করতে সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছে দলটি বলেও তিনি দাবি করেন।



কমেন্ট বক্স