ঢাকা

ইরান হামলার সংবাদ কভারেজ নিয়ে মার্কিন গণমাধ্যমে ট্রাম্পের ক্ষোভ

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা নিয়ে সংবাদ প্রকাশের জেরে দেশটির কয়েকটি গণমাধ্যমের তীব্র সমালোচনা করেছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে তিনি বিশেষ করে সিএনএনসহ বিভিন্ন সংবাদমাধ্যমকে নিশানা করেন।


ট্রাম্প দাবি করেন, “অপারেশন মিডনাইট হ্যামার” ইরানের পারমাণবিক স্থাপনাগুলো সম্পূর্ণ ধ্বংস করেছে। তার ভাষায়, এসব স্থাপনা পুনর্গঠন করা এখন দীর্ঘ ও কঠিন প্রক্রিয়া হবে।


তিনি আরও অভিযোগ করেন, “ভুয়া সংবাদমাধ্যম সিএনএন এবং অন্যান্য দুর্নীতিগ্রস্ত মিডিয়া আমাদের সাহসী পাইলটদের প্রাপ্য কৃতিত্ব দিতে ব্যর্থ হচ্ছে। তারা সবসময় ঘটনাকে খাটো করে দেখানোর চেষ্টা করে।”


এর কয়েক ঘণ্টা আগে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে সংঘাতে যুক্তরাষ্ট্র “বড় ব্যবধানে এগিয়ে আছে”। তবে নিউ ইয়র্ক টাইমস, ওয়াল স্ট্রিট জার্নাল ও ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে ভিন্ন চিত্র তুলে ধরা হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।


ট্রাম্পের অভিযোগ, এসব প্রতিবেদনের কারণে শত্রুপক্ষ বিভ্রান্ত হচ্ছে। তার মতে, “আমেরিকাবিরোধী ভুয়া সংবাদমাধ্যম ইরানের পক্ষে কাজ করছে।” তবে তিনি জোর দিয়ে বলেন, এমন কিছু ঘটবে না, কারণ তিনি দায়িত্বে আছেন।


সূত্র: আল জাজিরা





কমেন্ট বক্স