ঢাকা

সংসদ কক্ষে এমপির খাওয়া-দাওয়া নিয়ে স্পিকারের ক্ষোভ

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে এক সংসদ সদস্যের খাওয়া-দাওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

মঙ্গলবার (২১ এপ্রিল) সংসদের অধিবেশন কক্ষে এ ঘটনা ঘটে। তবে সংশ্লিষ্ট সংসদ সদস্যের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সংসদ সূত্রে জানা যায়, বিকেলে অধিবেশন চলার সময় স্পিকার হঠাৎ লক্ষ্য করেন, এক এমপি আসনে বসে কিছু খাচ্ছেন। বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গে তিনি মাইকে ওই সদস্যকে জিজ্ঞাসা করেন, তিনি কী খাচ্ছেন।

জবাবে ওই এমপি জানান, তিনি চা নয়, ‘গরম পানি’ পান করছেন।

এতে অসন্তোষ প্রকাশ করে স্পিকার বলেন, “পরে আরও কী খাবেন, গড নোজ।”

সংসদীয় বিধি অনুযায়ী, অধিবেশন কক্ষে চা-পান, ধূমপান বা কোনো ধরনের খাবার গ্রহণের অনুমতি নেই। শৃঙ্খলা ও মর্যাদা বজায় রাখতে এ নিয়ম কঠোরভাবে অনুসরণ করা হয়।



কমেন্ট বক্স