ঢাকা

দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর হামলায় ইসরায়েলি সেনা নিহত

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত

দক্ষিণ লেবাননে সামরিক অভিযানের সময় এক ইসরায়েলি সেনা নিহত এবং ছয়জন আহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। রোববার (২৬ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করা হয়। একই দিনে লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত ১৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।


নিহত সেনা সার্জেন্ট ইদান ফুকস, যার বয়স ছিল ১৯ বছর। তিনি আইডিএফের ৭ম ব্রিগেডের ৭৭তম ব্যাটালিয়নের সদস্য ছিলেন। অভিযানের সময় এক সেনা কর্মকর্তা ও আরও তিনজন গুরুতর আহত হন। বাকি দুইজনের আঘাত তুলনামূলকভাবে কম গুরুতর।


আইডিএফ জানায়, আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে এবং তাদের পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়েছে।


এদিকে ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ পরস্পরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করে আসছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে।


সাম্প্রতিক এসব হামলায় বহু মানুষ আবার ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। রোববারের হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন বলে জানা গেছে।

সূত্র: টাইমস অব ইসরায়েল




কমেন্ট বক্স