ঢাকা

চীন-পাকিস্তানের পানি, কৃষি ও চা খাতে নতুন সমঝোতা

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

চীন-পাকিস্তানের মধ্যে পানি, কৃষি ও চা খাতে সহযোগিতা বাড়াতে তিনটি নতুন সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) পাকিস্তানি সংবাদমাধ্যম ডন নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির চীন সফর চলাকালে এসব চুক্তি সম্পন্ন হয়। তিনি বর্তমানে এক সপ্তাহের সফরে চীনে অবস্থান করছেন, যা আগামী ১ মে পর্যন্ত চলবে।

প্রেসিডেন্টের উপস্থিতিতে দুই দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও কোম্পানির মধ্যে পৃথক তিনটি সমঝোতা স্বাক্ষরিত হয়। এগুলোর মূল লক্ষ্য বাস্তবমুখী সহযোগিতা বাড়ানো।

প্রথম চুক্তির আওতায় করাচিতে সমুদ্রের পানি বিশুদ্ধকরণ (ডেসালিনেশন) প্রকল্প বাস্তবায়নে কাজ করবে সিন্ধু স্থানীয় সরকার এবং চীনের লুসিওন এনভায়রনমেন্টাল টেকনোলজি গ্রুপ। এ চুক্তিতে স্বাক্ষর করেন সিন্ধুর জ্যেষ্ঠ মন্ত্রী শারজিল ইনাম মেমন ও লুসিওন গ্রুপের চেয়ারম্যান ইউহুই।

দ্বিতীয় সমঝোতা কৃষি প্রযুক্তি খাতে। এর মাধ্যমে সিন্ধু স্থানীয় সরকার ও লং পিং হাই-টেক ইনফরমেশন কোম্পানি আধুনিক কৃষি প্রযুক্তি উন্নয়ন ও ব্যবহারে যৌথভাবে কাজ করবে।

তৃতীয় চুক্তিটি চা শিল্পকে ঘিরে। এতে পাকিস্তানের মেসকায় ও ফেমটি ট্রেডিং কোম্পানি, চীনের হুনান টি গ্রুপ এবং জিয়াওলং ইন্টারন্যাশনাল টেকনোলজি (হাইনান) অংশ নিয়েছে। এর লক্ষ্য চা খাতে সহযোগিতা বাড়ানো এবং দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করা।




কমেন্ট বক্স