ঢাকা

রাজধানীকে ক্লিন ও গ্রীন সিটি হিসেবে গড়ে তুলতে নানা পদক্ষেপ নেয়া হচ্ছে

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

রাজধানীকে পরিচ্ছন্ন ও সবুজ নগরী হিসেবে গড়ে তুলতে সরকার এবং দুই সিটি করপোরেশন একাধিক উদ্যোগ বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার বেলা ১১টার দিকে এক সংসদ সদস্যের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় আগামী পাঁচ বছরে ৫ লাখ গাছ রোপণের পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি রাজধানীর সব বর্জ্যকে ধীরে ধীরে “জিরো ওয়েস্ট” বা শূন্য বর্জ্য ব্যবস্থায় রূপান্তরের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

তারেক রহমান আরও বলেন, রাজধানীর ওপর জনসংখ্যা ও অবকাঠামোগত চাপ কমাতে দেশের অন্যান্য অঞ্চলেও পর্যায়ক্রমে মৌলিক সুযোগ-সুবিধা উন্নয়নের কাজ করা হচ্ছে। এর মাধ্যমে ঢাকামুখী চাপ কমিয়ে একটি ভারসাম্যপূর্ণ নগর উন্নয়ন নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে।



কমেন্ট বক্স