ঢাকা

মাগুরা জেলা প্রেসক্লাবের ত্রৈমাসিক সাধারণ সভা অনুষ্ঠিত, উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধিতে গুরুত্ব

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

মাগুরা প্রতিনিধি: মাগুরা জেলা প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে ত্রৈমাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় প্রেসক্লাবের হলরুমে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সভাপতি অধ্যাপক সাইদুর রহমান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক।

সভায় নির্বাহী কমিটির সদস্যদের পাশাপাশি তালিকাভুক্ত সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় প্রেসক্লাবের সার্বিক উন্নয়ন, সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, প্রশিক্ষণ আয়োজন এবং মানোন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

আলোচনা শেষে গৃহীত সিদ্ধান্তগুলো দ্রুত বাস্তবায়নের ওপর জোর দেওয়া হয়। পাশাপাশি প্রেসক্লাবের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত সদস্যরা।




কমেন্ট বক্স