১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সাভারে "ঢাকা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের" উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ মে) সকাল ১১টায় আশুলিয়ার বাইপাইল থেকে র্যালিটি শুরু হয়ে পল্লীবিদ্যুৎ এলাকায় প্রদক্ষিণ শেষে আমার স্কুল মাঠে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
১৮৮৯ সালে ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবসের ঘোষনা দেওয়া হয়। এ দিবসটি পালনে,
বাংলাদেশে প্রতিবছরের ন্যায় এ বছরও রাজনৈতিক দল ও শ্রমিক সংগঠনগুলো র্যালি, আলোচনা সভা ও বিভিন্ন কর্মসূচি পালন করছে
তারই প্রেক্ষিতে ঢাকা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের" উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঢাকা জেলা সভাপতি মো.হারুনুর রশিদ বলেন, এখনো শ্রমিকদের কে ১২ ঘন্টা ডিউটি করতে হয়। অনেক শ্রমিক জীবনের শেষ পর্যায়ে বিনা চিকিৎসায় মারা যায়।
সমাবেশের প্রধান অতিথি শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান বলেন, চব্বিশের ৫ই আগষ্ট পরবর্তী আমরা যে বাংলাদেশ পেয়েছি এবং আবু সাইদ,মুগ্ধ যে অধিকারের জন্য জীবন দিয়েছে। শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমিকদের অধিকার আদায়ের জন্য প্রয়োজনে রক্ত দিবো তবুও আপোষ করতে রাজি নেয়।
তিনি আরো বলেন,আমাদের হামলা মামলার ভয় দেখিয়ে থামানো যাবে না। শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমিকদের অধিকার আদায়ে রাজপথে ছিলো আছে থাকবে।
সমাবেশে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা জেলা আমীর মাওলানা দেলোয়ার হোসেন, সেক্রেটারির মাওলানা আফজাল হোসেন,জামায়াতের আশুলিয়া থানা আমির অধ্যক্ষ বশির আহমেদ সহ স্থানীয় শ্রমিক সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।
সমাবেশে নেতারা দ্রুত শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান । একই সঙ্গে শ্রমিকদের ন্যায্য দাবি বাস্তবায়নে গড়িমসি করা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন ।