মানিকগঞ্জে হাসপাতালের দালাল চক্রের ১২ সদস্যকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদ আলী শাহরিয়ার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই কারাদণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত দালাল চক্রের মধ্যে ৮ জন নারী ও ৪ জন পুরুষ সদস্য।
ভ্রাম্যমাণ আদালত জানান, মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের কৌশলে বিভিন্ন বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে নিয়ে যেতেন দালাল চক্রের সদস্যরা। এতে করে সেবা নিতে আসা রোগীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল। এমন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত মানিকগঞ্জ সদর হাসপাতালের আশপাশের বিভিন্ন ক্লিনিক-হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এরপর আটককৃত দালাল চক্রের ৮ জন নারী ও ৪ জন পুরুষ সদস্যকে তিন দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এসময় র্যাব-৪ এর মানিকগঞ্জ অঞ্চলের কোম্পানি কমান্ডার মেজর সাদমানসহ র্যাব ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্ক