ঢাকা

শেয়ারবাজারে ‘জেড’ ক্যাটাগরিতে নামল ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

পুঁজিবাজারে তালিকাভুক্ত ইসলামী ব্যাংককে ‘এ’ ক্যাটাগরি থেকে নামিয়ে সর্বনিম্ন ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। টানা দুই বছর বিনিয়োগকারীদের লভ্যাংশ দিতে না পারায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়। ‘জেড’ ক্যাটাগরিতে নামার ফলে এখন থেকে ব্যাংকটির শেয়ার কেনার ক্ষেত্রে কোনো ঋণ সুবিধা পাওয়া যাবে না।

একই কারণে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড এবং সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড-কেও ‘বি’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে নামানো হয়েছে। এই দুই ব্যাংকের শেয়ার কিনতেও ঋণ সুবিধা বন্ধ থাকবে।

এদিকে সিদ্ধান্তের প্রভাব পড়েছে শেয়ারদরে। দিনের শুরুতে ইসলামী ব্যাংকের শেয়ার প্রতি ৩৪ টাকা ৭০ পয়সায় লেনদেন হলেও দুপুরের দিকে তা কমে ৩৩ টাকা ১০ পয়সায় নেমে আসে।




কমেন্ট বক্স