ঢাকা

গাইবান্ধা গোবিন্দগঞ্জে ঝড়ের পর টানা ৫ দিন বিদ্যুৎ নেই, প্রতিবাদে সড়ক অবরোধ

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
সংগৃহীত সংগৃহীত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঝড়ের পর টানা পাঁচদিন বিদ্যুৎ না পেয়ে জনগুরুত্বপূর্ণ গোবিন্দগঞ্জ- মহিমাগঞ্জ আঞ্চলিক সড়ক অবরোধ করেছে ভুক্তভোগীরা। 

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত উপজেলার শিবপুর ইউনয়নের শ্রীমুখ এলাকায় টানা তিন ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করেন বিক্ষুদ্ধরা।

অবরোধে শিশু-কিশোর, নারী-পুরুষসহ বিভিন্ন বয়স ও শ্রেণীপেশার বিপুল সংখ্যক মানুষ অংশ নেয়। এসময় ব্যস্ততম এই সড়কের উভয় পাশে শতশত যানবাহন আটকে তীব্র যানজট-ভোগান্তির সৃষ্টি হয়। 

ভুক্তভোগীদের অভিযোগ, গত শনিবার থেকে তারা বিদ্যুৎ বিহীনভাবে বসবাস করছেন। ফলে চলমান এসএসসি পরীক্ষার্থীরা চরম বেকায়দায় পড়েছেন, পড়াশুনার বিঘ্ন ঘটছে।





কমেন্ট বক্স