ঢাকা

বরগুনা কল্যাণ ফেডারেশনের ‎বর্ণাঢ্য র‍্যালি

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত
১মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বরগুনা  শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 
‎শুক্রবার (১ মে) সকালে বরগুনা জেলা প্রশাসক কার্যালয় সামনে থেকে র‍্যালিটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উত্তর বরগুনা গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
‎সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র হুমায়ূন আহসান শাহীন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শামীম আহমেদ , সহ-সভাপতি আবু আবুছালেছ জাফর, জেলা সেক্রেটারি মাষ্টার মনিরুল হক, সহকারী সেক্রেটারি মিলন মৃধাসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।
‎বক্তারা বলেন, দেশের অর্থনীতির চাকা সচল রাখতে শ্রমিকদের অবদান অপরিসীম। অথচ তারা এখনও ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক নিরাপত্তা থেকে বঞ্চিত। দ্রুত শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। একই সঙ্গে শ্রমিকদের ন্যায্য দাবি বাস্তবায়নে গড়িমসি করা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন বক্তারা।



কমেন্ট বক্স