ঢাকা

মাগুরায় মে দিবসে শ্রমিক সংগঠনগুলোর র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত
মাগুরায় মহান মে দিবস উপলক্ষে বিভিন্ন শ্রমিক সংগঠন নানা কর্মসূচি পালন করেছে। শুক্রবার সকাল ১০টায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ও মাগুরা কৃষিজীবী শ্রমিক কল্যাণ ইউনিয়নের উদ্যোগে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে শ্রমিকদের অধিকার রক্ষা, ন্যায্য মজুরি নিশ্চিতকরণ এবং কর্মপরিবেশ উন্নয়নের দাবি জানানো হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন মাগুরা শ্রমিক ফেডারেশনের সভাপতি ইব্রাহিম বিশ্বাস, সাধারণ সম্পাদক ফিরোজ আহামেদ এবং শ্রমিক কল্যাণের সভাপতি আবুল কাশেমসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা মে দিবসের তাৎপর্য তুলে ধরে শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং শ্রমিকবান্ধব নীতি বাস্তবায়নের দাবি জানান।



কমেন্ট বক্স