ঢাকা

ইসলামী আন্দোলন গুপ্ত রাজনীতি করে না : ফয়জুল করীম

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনো ধরনের ‘গুপ্ত রাজনীতি’ করে না বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।

শুক্রবার (১ মে) রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেটে মে দিবস উপলক্ষে ইসলামী শ্রমিক আন্দোলনের শ্রমিক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

ফয়জুল করীম বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ জোট করেছে ইসলামের জন্য এবং প্রয়োজনে জোট থেকেও বের হয়েছে ইসলামের স্বার্থে। তিনি দাবি করেন, দলটি জনগণের সঙ্গে কখনো প্রতারণা বা ধোঁকাবাজি করে না।

তিনি আরও বলেন, ইসলামী আন্দোলন ক্ষমতার জন্য ইসলামকে ত্যাগ করবে না, বরং প্রয়োজনে ক্ষমতা ত্যাগ করতেও প্রস্তুত।

সমাবেশে তিনি মুক্তিযুদ্ধ প্রসঙ্গেও মন্তব্য করেন। ফয়জুল করীম বলেন, দেশের ইতিহাস নিয়ে স্পষ্ট তথ্য থাকা উচিত, কে কোথায় যুদ্ধ করেছে বা কার ভূমিকা কী ছিল—এসব বিষয়ে পরিষ্কার ব্যাখ্যা থাকা দরকার বলে তিনি মত দেন।

তিনি আরও অভিযোগ করেন, সংসদে মুক্তিযুদ্ধ বনাম রাজাকার ইস্যু বারবার তোলা হচ্ছে, যা জাতিকে বিভ্রান্ত করছে।



কমেন্ট বক্স