ঢাকা

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা ২০২৬ (এনএইচএসপিসি) উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জারি করা এক চিঠিতে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জানানো হয়, আঞ্চলিক পর্যায়ে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রচার-প্রচারণা ও নিবন্ধন কার্যক্রম আগামী শনিবার (২ মে) রাত ১২টার মধ্যে শেষ করতে হবে।

আগামী ১৬ মে সারাদেশে একযোগে আঞ্চলিক প্রোগ্রামিং ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীরা অনলাইনে নিবন্ধন করতে পারবে।

চিঠিতে আরও বলা হয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের আয়োজনে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এতে হাইস্কুল, মাদরাসা, পলিটেকনিক ইনস্টিটিউট ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীরা অংশ নিতে পারবে।

এ বিষয়ে সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠানকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এবং শিক্ষার্থীদের সময়মতো নিবন্ধন নিশ্চিত করতে নির্দেশনা দেওয়া হয়েছে।



কমেন্ট বক্স