ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মধ্যে ইসরাইল, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও কাতারের কাছে ৮ দশমিক ৬ বিলিয়ন ডলারের বেশি মূল্যের সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এই ঘোষণা দিয়েছে।
এমন সময়ে এ ঘোষণা এলো যখন ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ শুরু হওয়ার নয় সপ্তাহ এবং পাকিস্তানের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি কার্যকর হওয়ার তিন সপ্তাহেরও বেশি সময় পার হয়েছে।
পররাষ্ট্র দপ্তরের এই ঘোষণার মধ্যে উপসাগরীয় মিত্র কাতারের কাছে ৪ বিলিয়ন মার্কিন ডলারের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদনও অন্তর্ভুক্ত রয়েছে।
এছাড়াও কুয়েতের কাছে ২ দশমিক ৫ বিলিয়ন ডলার মূল্যের একটি ইন্টিগ্রেটেড ব্যাটল কমান্ড সিস্টেম এবং ইসরাইলের কাছে ৯৯২ দশমিক ৪ মিলিয়ন ডলার মূল্যের অ্যাডভান্সড প্রিসিশন কিল ওয়েপন সিস্টেম বিক্রির অনুমোদনও অন্তর্ভুক্ত রয়েছে।
পররাষ্ট্র দপ্তর সংযুক্ত আরব আমিরাতের কাছে ১৪৭ দশমিক ৬ মিলিয়ন ডলার মূল্যের এপিকেডব্লিউএ বিক্রির অনুমোদন দিয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের ওপর হামলা শুরু করে, যার ফলে তেহরান উপসাগরীয় অঞ্চলে মার্কিন মিত্রদের বিরুদ্ধে প্রতিশোধমূলক ব্যবস্থা নেয় এবং হরমুজ প্রণালি বন্ধ করে দেয়। গত ৮ এপ্রিল থেকে যুদ্ধ স্থগিত রয়েছে।
সূত্র: টিআরটি ওয়ার্ল্ড
নিউজ ডেস্ক