ঢাকা

মধ্যপ্রাচ্যের মিত্রদের জন্য অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর প্রশাসন মধ্যপ্রাচ্যের মিত্র দেশ ইসরায়েল, কাতার, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাত এর কাছে মোট ৮.৬ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে। ধারণা করা হচ্ছে, এই চুক্তির আওতায় যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং অন্যান্য সামরিক সরঞ্জাম অন্তর্ভুক্ত থাকবে।শুক্রবার (১ মে) মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

রয়টার্স-এর প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাত শুরুর প্রায় নয় সপ্তাহ পর এবং একটি ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার তিন সপ্তাহের বেশি সময় পার হওয়ার প্রেক্ষাপটে এই ঘোষণা এসেছে।

এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, তিনি ইরানের সঙ্গে টেলিফোনে আলোচনা চালিয়ে যাচ্ছেন, তবে তেহরানের নতুন প্রস্তাব তিনি নাকচ করেছেন। যুদ্ধের অবসান নিয়ে চূড়ান্ত কোনো সমঝোতায় পৌঁছানো সম্ভব হবে কি না, সে বিষয়ে তিনি অনিশ্চয়তা প্রকাশ করেন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, বর্তমান পরিস্থিতিকে জরুরি বিবেচনায় নিয়ে মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোর কাছে দ্রুত অস্ত্র সরবরারের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

ঘোষণায় বলা হয়েছে, কাতারের জন্য প্রায় ৪.০১ বিলিয়ন ডলারের প্যাট্রিয়ট বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সরঞ্জাম এবং ৯৯২.৪ মিলিয়ন ডলারের উন্নত মারণাস্ত্র সরবরারের অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া কুয়েতের জন্য ২.৫ বিলিয়ন ডলারের সমন্বিত যুদ্ধ ব্যবস্থাপনা সিস্টেম, ইসরায়েলের জন্য ৯৯২.৪ মিলিয়ন ডলারের উন্নত অস্ত্র এবং সংযুক্ত আরব আমিরাতের জন্য ১৪৭.৬ মিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন অন্তর্ভুক্ত রয়েছে।



কমেন্ট বক্স