ঢাকা

ঢাকা-সিলেট রুটে ডাবল রেললাইনের পরিকল্পনা সরকারের

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

ঢাকা-সিলেট রুটে রেললাইন ডাবল করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, নতুন সড়ক নির্মাণে ফসলি জমি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। তাই সারাদেশে রেল যোগাযোগ সম্প্রসারণের পাশাপাশি এই রুটে ডাবল লাইন করার চিন্তা করছে সরকার।

শনিবার দুপুর ১২টার দিকে সিলেট সিটি করপোরেশন আয়োজিত সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, জলাবদ্ধতা রোধ ও পানির সঠিক ব্যবহারের জন্য দেশজুড়ে খাল খনন কর্মসূচি নেওয়া হয়েছে। এতে অতিবৃষ্টির সময় জলাবদ্ধতা কমবে এবং শুষ্ক মৌসুমে পানি সংরক্ষণ করা যাবে।

প্রধানমন্ত্রী বলেন, “আমাদের বড় সমস্যা হচ্ছে মাটির নিচ থেকে অতিরিক্ত পানি উত্তোলন। কৃষিকাজসহ বিভিন্ন কাজে এই পানি ব্যবহার হচ্ছে, যা ধীরে ধীরে ভয়াবহ পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে। এই সমস্যা মোকাবিলায় এখনই পদক্ষেপ নিতে হবে। তার মধ্যে অন্যতম হলো খাল খনন।”

নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের কথা তুলে ধরে তিনি বলেন, নির্বাচনের পর দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ চলছে। বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত হাওরাঞ্চলের কৃষকদের তিন মাস সহায়তা দেওয়া হবে। পাশাপাশি সিলেটের ২৫০ শয্যার হাসপাতাল দ্রুত চালু করে তা ১২০০ শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য বলেও জানান তিনি।




কমেন্ট বক্স