ঢাকা

ইসলামী মূল্যবোধের আলোকে যুব সমাজকে গড়ে তুলতে হবে: এহসানুল মাহবুব জুবায়ের

  • নিউজ প্রকাশের তারিখ : ইং

রাজশাহী মহানগরীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগের উদ্যোগে “যুব ইউনিট দায়িত্বশীল সমাবেশ ২০২৬” অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ মে ২০২৬) বিকেল ৪টায় মহানগরীর হায়দার কনভেনশন সেন্টারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর ওলামা বিভাগের সেক্রেটারি আলহাজ রুহুল আমিন দারস পেশ করেন। মতিহার থানা যুব বিভাগের সভাপতি মো আফজাল হোসেন এর সঞ্চালনায় ও রাজশাহী  মহানগরী জামায়াতের যুব সেক্রেটারি সালাহ উদ্দিন আহমেদের সভাপতিত্বে
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী  মহানগরীর নায়েবে আমির এ্যাডভকেট আবু মোহাম্মদ সেলিম,  সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডল এবং সাংগঠনিক সেক্রেটারি জসিম উদ্দিন সরকার। 

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, দেশের অধিকাংশ যুব সমাজের কাছে ইসলামের সুমহান দাওয়াত পৌঁছে দিতে হবে। দেশ রক্ষা ও সমাজ গঠনে যুবকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, মাদক, সন্ত্রাস ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে যুব সমাজকে রক্ষা করতে সচেতন ও দায়িত্বশীল যুব নেতৃত্ব গড়ে তোলা জরুরি।

তিনি আরও বলেন, নৈতিকতা ও ইসলামী আদর্শে উজ্জীবিত যুবকরাই দেশ ও জাতির ভবিষ্যৎ নেতৃত্ব দেবে। এজন্য যুব সমাজকে সংগঠিত হয়ে মানবিক, নৈতিক ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠায় কাজ করার আহ্বান জানান তিনি।

সমাবেশে মহানগরীর বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের যুব ইউনিটের দায়িত্বশীল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



কমেন্ট বক্স