ঢাকা

সিএনজি স্ট্যান্ড এ উচ্চ চাঁদা আদায়, কুমিল্লা সদর বিএনপির সভাপতি গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত
কুমিল্লা জেলা পরিষদের অধীনে কুমিল্লা বাস স্ট্যান্ডে নির্ধারিত হারের বেশি জি বি (দৈনিক চাদা) আদায় কে কেন্দ্র করে শহর জুড়ে উত্তপ্ত পরিস্থিতি বিদ্যমান। 

উল্লেখ্য গত শুক্রবার চাদা আদায় কারীরা নির্ধারিত ১৫ টাকা চাদার বিপরীতে ১৫০ টাকা চাদা আদায়ের ঘোষণা দেয়। উক্ত ঘোষণায় ফুসে উঠে কুমিল্লা - বুড়িচং রাস্তায় নিয়মিত সি এন জি চালানো চালকরা। সেদিন বুড়িচং উপজেলার ভরাসার বাজারের রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রকাশ করে চালকগণ। 
পরবর্তীতে বুড়িচং-ব্রাক্ষণপাড়া (কুমিল্লা-৫) আসনের এমপি জনাব হাজী জসিম উদ্দিনের প্রতিশ্রুতিতে সড়কের অবরোধ তুলে নেয় ড্রাইভার রা।
পরবর্তীতে চাদা উত্তোলনের ইস্যুতে অভিযোগ এর প্রেক্ষিতে কৃষি মন্ত্রী হাজী আমিন উর রশিদ ইয়াসিন ও হাজী জসিম উদ্দিন চাদা সমস্যার সমাধানের জন্য প্রশাসনকে নির্দেশ দেন।

প্রাথমিক তদন্তে কোতোয়ালি মডেল থানা পুলিশ, শাসনগাছা বাস স্ট্যান্ডের চাদা উত্তোলনের সাথে কুমিল্লা সদর উপজেলা সভাপতি জনাব রেজাউল কাইয়ুম এর কর্মীরা জড়িত থাকার প্রমাণ পায়।

জিজ্ঞাসাবাদের জন্য রেজাউল কাইয়ুম কে গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। অন্যদিকে রেজাউল কাইয়ুমকে মুক্তি প্রদানের জন্য শহর জুড়ে বিক্ষোভ মিছিল করছে রেজাউল কাইয়ুম এর কর্মী ও সমর্থকরা। কর্মীদের দাবি, মিথ্যা তথ্য ও ষড়যন্ত্র মূলক ভাবে গ্রেফতার করা হয়েছে রেজাউল কাইয়ুম কে শাসনগাছা বাসস্ট্যান্ড এর চাদাবাজির সাথে রেজাউল কাইয়ুম এর কোন সম্পর্ক নেই।



কমেন্ট বক্স