ঢাকা

জামায়াতের মহিলা নেত্রীদের সঙ্গে পাকিস্তানি নেত্রীর মতবিনিময়

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের নেত্রীদের সঙ্গে মতবিনিময় করেছেন জামায়াতে ইসলামী পাকিস্তানের করাচি জোনের দায়িত্বশীলা ডা. সীমা মালিক। মঙ্গলবার (১২ মে) রাজধানীর মগবাজারে জামায়াতের মহিলা বিভাগের কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বাংলাদেশ জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নিসা সিদ্দীকা ডা. সীমা মালিককে স্বাগত জানান। এসময় তিনি বিগত পাকিস্তান সফরের স্মৃতিচারণ করে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, ভবিষ্যতে আন্তর্জাতিক পরিমণ্ডলে নারীদের সম্পৃক্ততা আরও বাড়বে। এই সফর দুই দেশের নারীদের পারস্পরিক কাজের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মন্তব্য করেন তিনি।

মতবিনিময় সভায় ডা. সীমা মালিক বলেন, পাকিস্তানের রাজনৈতিক ব্যবস্থা বাংলাদেশের তুলনায় ভিন্ন। সামন্তবাদী রাজনৈতিক কাঠামোর কারণে সেখানে নতুন রাজনৈতিক নেতৃত্ব গড়ে ওঠা কঠিন হয়ে পড়ছে। তিনি বাংলাদেশে নারীদের মধ্যে জামায়াতের বিভিন্ন কার্যক্রম ও সাংগঠনিক তৎপরতার প্রশংসা করেন।

তিনি আরও বলেন, বাংলাদেশ সফর থেকে অর্জিত অভিজ্ঞতা পাকিস্তানের নারী আন্দোলনে কাজে লাগবে বলে তিনি আশা করছেন।

জামায়াতের কেন্দ্রীয় আইটি বিভাগীয় সেক্রেটারি মাহবুবা জাহানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় মহিলা বিভাগের বিভিন্ন পর্যায়ের নেত্রীরা উপস্থিত ছিলেন।




কমেন্ট বক্স