ঢাকা

এনসিপি সমর্থিত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী নিশাত আহমেদকে শুভেচ্ছা জানিয়েছেন সারজিস আলম

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত
নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার "উপজেলা চেয়ারম্যান" পদপ্রার্থী নিশাত আহমেদকে শুভেচ্ছা জানিয়েছেন এন সিপির মুখ্য সংগঠক সারজিস  আলম।

১৩ মে বুধবার তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে তাকে শুভেচ্ছা জানানো হয়। এই খুশির সংবাদে নিয়ামতপুর উপজেলার সর্বস্তরের জনগণ কৃতজ্ঞতা জানিয়েছেন সারজিস আলমের প্রতি নিশাত আহমেদ জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় ১নং যুগ্ম সাধারণ সম্পাদক।

তিনি নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার স্থায়ী বাসিন্দা,নিশাত আহমেদ পূর্বে রাজশাহী বিভাগ এবং নওগাঁ জেলার এন সিপির বিভিন্ন সামাজিক কর্মকান্ডে যুক্ত ছিল গত ২৪ এর জুলাই আন্দোলনে বিশেষ ভূমিকা রেখেছিল তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামাত এবং এনসিপি  জোটের কারণে নওগাঁ ১ আসন থেকে সংসদ নির্বাচন থেকে পিছিয়ে আসেন নিশাত আহমেদ।

বর্তমানে তিনি বিভিন্ন সামাজিক এবং রাজনৈতিক কর্মকান্ডের সক্রিয়ভাবে ভূমিকা পালন করছেন এলাকায় তরুণ এবং সচেতন মহলের সকলে প্রত্যাশা করছে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে নিয়ামতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে নিশাত আহমেদের সর্বোচ্চ সংখ্যাগরিষ্ঠতা।



কমেন্ট বক্স