ঢাকা

পাকিস্তানে নাউরাং বাজারে বোমা বিস্ফোরণ, ২ পুলিশসহ নিহত ১০

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের নাউরাং বাজারে ভয়াবহ বোমা বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুইজন পুলিশ সদস্যও রয়েছেন। মঙ্গলবার (১২ মে) জনবহুল এই বাজার এলাকায় হামলার ঘটনাটি ঘটে।

স্থানীয় প্রশাসন ও পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার হঠাৎ করেই নাউরাং বাজারে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়। বিস্ফোরণের সঙ্গে সঙ্গে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলেই কয়েকজন নিহত হন এবং আহত হন আরও অনেকে। গুরুতর আহতদের দ্রুত উদ্ধার করে আশপাশের হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসকরা।

এখন পর্যন্ত কোনো সংগঠন হামলার দায় স্বীকার করেনি। তবে হামলার পেছনের কারণ ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে পুলিশ। নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে রেখেছে এবং তল্লাশি অভিযান চালাচ্ছে।

উল্লেখ্য, কয়েকদিন আগেই একই প্রদেশে গাড়িবোমা হামলায় ২১ পুলিশ সদস্য নিহত হয়েছিলেন। খাইবার পাখতুনখোয়া অঞ্চলে দীর্ঘদিন ধরেই বিভিন্ন নিষিদ্ধঘোষিত সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা রয়েছে। সাম্প্রতিক সময়ে সেখানে সহিংস হামলার ঘটনাও বেড়েছে।



কমেন্ট বক্স