আহসান,বরগুনা প্রতিনিধি
আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা ১৪৪৭ হিজরি/২০২৬ খ্রি. উদযাপন উপলক্ষে কর্মসূচি প্রণয়নের লক্ষ্যে বরগুনা জেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এ সভায় সভাপতিত্ব করেন বরগুনার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ তাছলিমা আক্তার I আরো উপস্থিত ছিলেন জনাব নজরুল ইসলাম মোল্লা, প্রশাসক, জেলা পরিষদ, বরগুনা।
সভায় ঈদের নামাজের সময়সূচি, কোরবানির পশুর হাট ব্যবস্থাপনা, পশু কোরবানি ও বর্জ্য অপসারণ, আইনশৃঙ্খলা রক্ষা, বিদ্যুৎ ও পানি সরবরাহ এবং যানজট নিরসনসহ সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা হয়।
সভায় বরগুনা জেলা পরিষদ প্রশাসক জনাব নজরুল ইসলাম মোল্লা বলেন, সুষ্ঠুভাবে ঈদ উদযাপনে জেলা পরিষদ সকল ধরনের সহযোগিতা নিশ্চিত করবে।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক, ঈদ-উল-আযহা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে উদযাপনের লক্ষ্যে সকল দপ্তর এর সহযোগিতা কামনা করেন। কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণ ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে যাতে জনস্বাস্থ্য ঝুঁকিতে না পড়ে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বলেন, কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা ও বাজার মনিটরিংয়ে সকল দপ্তরকে সমন্বয় করে কাজ করতে হবে।
সভায় আরো উপস্থিত ছিলেন বরগুনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও প্রশাসক, বরগুনা পৌরসভা, বরগুনা সদর উপজেলার ইউএনও মহোদয়, পুলিশ বিভাগের প্রতিনিধি, জনপ্রতিনিধি, ইসলামিক ফাউন্ডেশন, মসজিদ-মাদ্রাসার ইমাম, বিসিক ও প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা, সাংবাদিক এবং সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিবর্গ।
নিউজ ডেস্ক