মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান ইস্যুতে তার ধৈর্যের সীমা শেষের দিকে। একই সঙ্গে তিনি তেহরানকে দ্রুত একটি সমঝোতায় পৌঁছানোর আহ্বান জানিয়েছেন।
ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তিনি আর দীর্ঘ সময় অপেক্ষা করতে চান না। তার ভাষায়, ইরানের উচিত দ্রুত একটি চুক্তিতে পৌঁছানো।
সাম্প্রতিক সময়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে ট্রাম্পের এই মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। যদিও সম্ভাব্য চুক্তির বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
বিশ্লেষকদের মতে, ওয়াশিংটন ও তেহরানের চলমান বিরোধের মধ্যেই চাপ বাড়ানোর কৌশল হিসেবে এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট।
মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতি ও পরমাণু ইস্যুকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্ক দীর্ঘদিন ধরেই উত্তেজনাপূর্ণ অবস্থায় রয়েছে।
নিউজ ডেস্ক