নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুরে অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে লালপুর থানা পুলিশ। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৪ মে) রাত ১১টা ১৫ মিনিটের দিকে লালপুর থানার এসআই (নিঃ) সঞ্জয় কুমার ও এএসআই (নিঃ) মোঃ সবুজ আলী সঙ্গীয় ফোর্সসহ বিলমাড়ীয়া বাজার এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, উপজেলার ৫ নম্বর বিলমাড়ীয়া ইউনিয়নের উধনপাড়া গ্রামের মোঃ জিয়ারুল ইসলামের বসতবাড়িতে মাদক ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে গাঁজা মজুদ রয়েছে।
পরে বিষয়টি লালপুর থানার অফিসার ইনচার্জকে অবহিত করে রাত ১১টা ৪০ মিনিটের দিকে পুলিশের একটি টিম উক্ত বাড়িতে অভিযান পরিচালনা করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে সঙ্গীয় ফোর্সের সহায়তায় মোঃ জিয়ারুল ইসলাম (৫৯), পিতা-মৃত ইয়ার উদ্দিন, সাং-উধনপাড়া, থানা-লালপুর, জেলা-নাটোরকে আটক করা হয়।
অভিযানকালে তার কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
লালপুর থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং শুক্রবার (১৫ মে) তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
নিউজ ডেস্ক

