ঢাকা

কুমারখালী আল হেরা হাফিজিয়া মাদরাসায় সবক অনুষ্ঠান

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালী পৌরসভাধীন খয়েরচারা আল হেরা হাফিজিয়া মাদরাসার শিক্ষার্থীদের পবিত্র আল কোরআনের সবক প্রদান অনুষ্ঠিত হয়েছে| ১৫ মে শুক্রবার বিকেলে মাদরাসার উদ্যোগে নিজভবনে এই সবক অনুষ্ঠানের আয়োজন করা হয়

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেয়র প্রার্থী ও কুমারখালী উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক খান আতিকুর রহমান সবুজ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমারখালী পৌর কৃষক দলের আহবায়ক আসাদুজ্জামান নয়ন ও অত্র এলাকার মসজিদেও খতীব মাহমুদ শরীফ।


অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অত্র মাদরাসার প্রতিষ্ঠাতা সভাপতি মো. শফিকুল ইসলাম| সঞ্চালনা করেন একই মাদরাসার মুহতামিম হাফেজ শরীফ আহমাদ|অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হাজী আলতাফ হোসেন, মোতালেব বিশ্বাস, খলিলুর রহমান প্রমূখ| সবক অনুষ্ঠান পরিচালনায় ছিলেন শিক্ষক হাফেজ আবু বকর সিদ্দিক|

এসময় সবুজ তার বক্তব্যে বলেন, কুমারখালী পৌরসভাকে একটি আধুনিক, নাগরিক সুবিধা সম্পন্ন পৌরসভা হিসেবে গড়ে তুলতে হলে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

 জনগণের প্রত্যাশা পূরণ করাই আমার মূল লক্ষ্য| তিনি বলেন, জনগণের ভোট ও সমর্থনই একজন নেতার আসল শক্তি| তাই জনগণের পাশে থেকে তাদের সমস্যা সমাধানে কাজ করতে চাই| তিনি সব ধরনের ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে সব সময় পাশে থাকার আশা ব্যক্ত করেন|

বৈঠকে উপস্থিত নেতৃবৃন্দ সাধারণ মানুষের এসব সমস্যার গুরুত্বসহকারে শোনেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন| পাশাপাশি আগামী নির্বাচনে জনগণের দোয়া ও সমর্থন কামনা করেন



কমেন্ট বক্স